যুবরাজকে অপেক্ষায় রাখল বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিছিয়ে গেল যুবরাজ সিংয়ের ফেরা। ক্যানসারজয়ী ভারতীয় ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা অন্তত আগামী মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে বৃষ্টি। কাল ভাইজাগে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টসটাও হতে পারেনি। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে চেন্নাইয়ে। এএফপি।