যুবরাজের অবনমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির শীর্ষ গ্রেড থেকে বাদ পড়েছেন যুবরাজ সিং। ‘ক’ শ্রেণী থেকে নেমে গেছেন ‘খ’-তে। ফর্মের কারণেই এই অবনমন। গত ২১টি ওয়ানডেতে সেঞ্চুরি নেই। টেস্টেও তথৈবচ। সর্বশেষ টেস্ট খেলেছিলেন গলে। এরপর জায়গা হারান সুরেশ রায়নার কাছে। সেই রায়না কেন্দ্রীয় চুক্তিতেও যেন জায়গা দখল করে নিলেন যুবরাজের। রায়না ছাড়াও ‘ক’ শ্রেণীতে আছেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিং ও জহির খান। ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ‘ক’ শ্রেণীভুক্ত ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়িয়ে করা হয়েছে এক কোটি রুপি। ৫০ ও ২৫ লাখ করে পাবেন ‘খ’ ও ‘গ’ শ্রেণীভুক্ত ক্রিকেটাররা। ওয়েবসাইট।