যুবরাজের অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটকে যে দেশের লোকজন আরাধনা হিসেবে দেখে, সেই দেশের তারকা ক্রিকেটার তিনি। তার ওপর সুদর্শন, অবিবাহিত। সুন্দরীদের চোখ কি আর তাঁকে এড়াতে পারে! ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ২৮ বছর পর আবার দেশকে এনে দিয়েছেন স্বপ্নের বিশ্বকাপ। যুবরাজ সিংয়ের নামের সঙ্গে তাই তো জড়িয়ে গেছে বলিউডের অনেক নামীদামি অভিনেত্রী ও মডেলের নাম। এ তালিকায় সর্বশেষ সংযোজন বেঙ্গালুরুর মডেল আকশারা গওদা!টাইমস অব ইন্ডিয়ার খবর, বিশ্বকাপ চলার সময় যুবরাজ সিং যে ‘বিশেষ একজনের’ কথা বলেছিলেন, তিনি আর কেউ নন, বেঙ্গালুরুর মডেল আকশারা গওদা। বিশ্বকাপ জয়ের পর থেকে যুবরাজের যেন ছায়াসঙ্গী হয়ে আছেন এই আকশারা। রোববার রাতেও নাকি একসঙ্গে পার্টিতে অংশ নিয়েছেন দুজন!যুবরাজ সিং অবশ্য আকশারার সঙ্গে ডেটিংয়ের খবরটা উড়িয়ে দিয়েছেন। ‘একটা শীর্ষস্থানীয় দৈনিকে খবরটা দেখে আমি সত্যি বিরক্ত। আমি জোর গলায় এ ভিত্তিহীন গল্প প্রত্যাখ্যান করছি। ব্যক্তিগতভাবে এই মেয়ের সঙ্গে কখনোই দেখা করিনি আমি।’ পিটিআইকে বলেছেন যুবরাজ।