প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু মিরপুরে বোর্ড একাডেমির মাঠে অনুশীলন করছিল ভারত দল। অনুশীলন বলতে খালি পায়ে ফুটবল খেলা! কিন্তু মজা করতে গিয়েই ঘটে গেছে একটা ‘অঘটন’। বাঁ অ্যাঙ্কেলে চোট পেয়েছেন যুবরাজ সিং। পরে পায়ে ব্যান্ডেজ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন ভারতীয় ব্যাটসম্যান। দল কাল অনুশীলন করতে ফতুল্লায় গেলেও যুবরাজ ছিলেন হোটেলেই। তাহলে কি আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামা হচ্ছে না তাঁর? দলের মিডিয়া ম্যাজেনার আর এন বাবা জানিয়েছেন, যুবরাজের চোট গুরুতর নয়।
২০০৬ চ্যাম্পিয়নস ট্রফির আগে খো খো খেলতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন যুবরাজ। আর খালি পায়ে ফুটবল খেলতে গিয়ে চোট পাওয়ার এমন ঘটনাটাও ভারতীয় খেলোয়াড়ের প্রথম নয়। ২০১০ সালে নাগপুর টেস্টের আগে চোট পাওয়ায় রোহিত শর্মার টেস্ট অভিষেক পিছিয়ে যায় প্রায় সাড়ে তিন বছর! ওয়েবসাইট।