যুবরাজের পাশে ক্যালিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারে আক্রান্ত যুবরাজ সিং দুঃসময়ে পাশে পাচ্ছেন জ্যাক ক্যালিসকে। ভারতীয় ক্রিকেটারের ফাউন্ডেশনে সাহায্য করতে চান প্রোটিয়া অলরাউন্ডার। ‘যুবরাজ সিংয়ের ফাউন্ডেশনে আমি আর্থিক সাহায্য করতে চাই’—বললেন ক্যালিস। কেন করতে চান, দিয়েছেন সেই ব্যাখ্যাও, ‘আমরা সবাই জানি, যুবরাজ কঠিন সময় পার করছেন। লড়াই করছেন ঘাতক ব্যাধির সঙ্গে। আমার উঠতি বয়সে ক্যানসারে মারা যান বাবা। আমাকেও একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল।’ যুবরাজের দ্রুত রোগমুক্তি কামনাও করেন তিনি। ২০০৯ সালে প্রতিষ্ঠিত যুবরাজ ফাউন্ডেশন খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ওয়েবসাইট।