যুবরাজের ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গম্ভীর, শেবাগ, টেন্ডুলকার, জহির খান, শ্রীশান্ত—কেউ চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি, কাউকে দেওয়া হয়েছিল বিশ্রাম। আসন্ন ইংল্যান্ড সফরের জন্য প্রত্যেকেই ফিরেছেন দলে। গতকাল ঘোষিত ভারতের ১৭ সদস্যের টেস্ট দলে আছেন যুবরাজ সিংও। প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরলেন বিশ্বকাপের নায়ক। বুকের সমস্যার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা যুবরাজ সর্বশেষ টেস্টটি খেলেছিলেন ২০১০ সালের জুলাইতেই, শ্রীলঙ্কার বিপক্ষে। কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে শেবাগের দেরি হতে পারে ধরে নিয়ে ভারত ১৭ সদস্যের দল ঘোষণা করেছে। প্রথম টেস্টে পাওয়া যাবে না শেবাগকে। ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন বিরাট কোহলি ও মুরালি বিজয়। পার্থিব প্যাটেলের পরিবর্তে দ্বিতীয় উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ধোনির ডেপুটি গম্ভীর। ওয়েবসাইট।