যুবরাজের বাবা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ের পর ঢিল পড়েছিল যুবরাজ সিংয়ের বাড়িতে। সব অভিযোগের তির তখন এ বাঁ-হাতির দিকে। ছেলেকে রেহাই দিতে বিনীত অনুরোধ করেছিলেন যুবরাজের বাবা যুগরাজ সিং। সাবেক ক্রিকেটার ও পাঞ্জাবি ছবির এ জনপ্রিয় অভিনেতা এবার নিজে ‘রেহাই’ পেলেন না পুলিশের কাছে! হরিয়ানায় নিজের বাড়ি থেকে আজ সোমবার গ্রেপ্তার হয়েছেন তিনি।
যুগরাজ এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন। পারিবারিক সম্পত্তি-সংক্রান্ত সমস্যায় ২০০৮ সালে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এবার সম্পত্তি-টম্পত্তি নয়, গ্রেপ্তার হয়েছেন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া-বিবাদের কারণে। বোঝাই যাচ্ছে, ঝামেলায় জড়ানো যুগরাজের নতুন নয়।
এদিকে, সর্বশেষ খবরে জানা গেছে হরিয়ানা প্রদেশের পঞ্চকুলা আদালত কিছুক্ষণ আগে যোগরাজ সিংকে জামিনে মুক্তি দিয়েছেন। সূত্র: জি নিউজ।