যুবরাজের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কানাঘুষা চলছিল অনেক দিন ধরে। কবে বিয়ে করছেন যুবরাজ সিং আর হ্যাজেল কিচ? অবশেষে সেই দিনটা এসে গেল আজ। পাঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার দুফেরায় একেবারেই ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিয়ে সারবেন ক্রিকেটার যুবরাজ ও মডেল-অভিনেত্রী হ্যাজেল কিচ। বিয়ের পর এই দম্পতি যাবেন দুফেরায় শিখ ধর্মগুরু বাবা রাম সিংয়ের ডেরায়। যুবরাজের মা শবনম সিং অনেক আগে থেকেই বাবা রাম সিংয়ের ভক্ত। এর বাইরে আর কী কী আয়োজন থাকছে, তার কিছুই জানা যায়নি অবশ্য। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিয়ের অনুষ্ঠানটা ঘরোয়া হলেও যুবরাজ ও তাঁর মা ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি গেলে সেই অনুষ্ঠান কতটা ঘরোয়া থাকে, তা নিয়ে সন্দেহ আছে বৈকি! পিটিআই।