যুবাদের এখনও দরকার ১৩০ রান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুধাবিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে হলে বাংলাদেশকে করতে হবে ২৪৫ রান। প্রতিবেদন লেখা পর্যন্ত যুবাদের সংগ্রহ ২৯ ওভারে ২ উইকেটে ১১৫। এখনও প্রয়োজন ১২৬ বলে ১৩০। উইকেটে রয়েছেন আগের দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা সাদমান ইসলাম ও ধারাবাহিক পারফর্ম করা মোসাদ্দেক হোসেন। সাদমান অপরাজিত রয়েছেন ৪১ রানে, মোসাদ্দেক ২৫। ৪৩ করা লিটন দাসকে ফিরিয়েছেন থমাস অ্যান্ড্রুস। সূত্র: আইসিসি