যুবাদের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষকে ৪০ রানে গুটিয়ে দিয়ে ৩.২ ওভারেই ম্যাচ জয়ের কাজ সারা! মালয়েশিয়ার বিপক্ষে আফগানিস্তানের এমন জয়ের পর সেমিফাইনাল খেলতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হতো বাংলাদেশের যুবাদের। কিন্তু যুবারা হেরে গেল ২ উইকেটে। প্রথম ২ ম্যাচ শেষে শীর্ষে থাকা দলটিই তাই বিদায় নিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে। কালকের আগে পয়েন্ট টেবিলের তিনে থাকা শ্রীলঙ্কাই শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠল শেষ চারে, সঙ্গী আফগানিস্তান। সমান ৪ পয়েন্ট নিয়েও রানরেটে বিদায় বাংলাদেশের যুবাদের। ওয়েবসাইট।
আবারও ব্যাটিং ব্যর্থতাই কাল হয়েছে দলের। আগের ম্যাচে ১৬৯ রানের পুঁজি নিয়েও আফগানদের হারিয়েছিলেন বোলাররা। কাল ২০৩ রান নিয়ে লড়াই করেও পেরে ওঠা যায়নি লঙ্কানদের সঙ্গে। তিনে নেমে ঠিক ১০০ করেছেন কুশল মেন্ডিস। ৭২ রানে ৩ উইকেট হারানোর পর প্রিয়ামল পেরেরার সঙ্গে গড়েছেন ১০৮ রানের জুটি। এই জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারানোর মধ্যেও এক প্রান্ত আগলে রেখে দলকে ২ উইকেটে জিতিয়ে ফিরেছেন পেরেরা (৬২*)। বাংলাদেশ দুশ পেরিয়েছিল নাজিমুল হোসেনের টানা দ্বিতীয় ফিফটিতে (৬২)। ৩৩ করেছেন ইয়াসির আলি, ৩২ মোসাদ্দেক হোসেন। সেমিতে আফগানদের প্রতিপক্ষ পাকিস্তান, লঙ্কার ভারত।