যে কারণে ম্যাচ পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ শুরুর কথা ছিল সন্ধ্যা ছয়টায়। কিন্তু খেলা মাঠে গড়াবে এক ঘণ্টা পর। বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, ‘আজানের কারণে সন্ধ্যা সাড়ে ছয়টায় টেলিভিশনে ম্যাচ সরাসরি সম্প্রচার করা যাবে না। যে জন্য বাফুফে দুই দলের কাছে ম্যাচ পেছানোর প্রস্তাব দেয়। তা ছাড়া পুরোপুরি রাতের আবহে খেলা শুরুর ভাবনা মাথায় এসেছে বাফুফের। দুদলের সম্মতিতেই সূচির পরিবর্তন।’