যে গোল করে সে রাঁধেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি
মেসি

মাঠে বল নিয়ে তিনি যা ইচ্ছে তা-ই করতে পারেন, এটা সবারই জানা। মাঠের বাইরে নিজের গুণের খবরটা জানালেন মেসি নিজেই। পাকা রাঁধুনি তিনি!
রান্নাবান্নায় কতটা সিদ্ধহস্ত সেটা দেখাতে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটা ভিডিও ছেড়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেখানে সাদা টি-শার্টের ওপর রান্নাঘরের গাউন পরা মেসি, উনুনে হাঁড়ি চড়িয়ে মনোযোগ সহকারে খুন্তি নাড়ছেন! ভিডিওর ক্যাপশনেই আছে তাঁর রাঁধুনি হয়ে ওঠার রহস্যও—সতীর্থদের জন্য আমাকে রান্না করতে হয়েছে, কারণ আমি ওদের সঙ্গে একটা বাজিতে হেরেছি।
কিসের বাজি ছিল সেটা অবশ্য বলেননি মেসি, ওই রান্না খেয়ে সতীর্থরা কী বলেছেন তাও জানা যায়নি। তবে তাঁর রান্না করা খাবারের ছবি দেখে যে কারও জিবে জল আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভিডিওর নিচে মন্তব্যঘর তাই উপচে পড়ছে ভক্তদের প্রশংসাকীর্তনে।
অবসরের পর রান্নাটাকে পেশা হিসেবে নেওয়ার কথা কি ভাবছেন মেসি? ওয়েবসাইট।