যে তিনটি কাজ ভিলানোভা কখনো করবেন না
পেশাদার দুনিয়ায় আজকের চরম শত্রুও আগামীকাল অতি আপন হয়ে যেতে পারেন। জীবনের বাঁকে কে কখন কোথায় গিয়ে আশ্রয় খোঁজেন, বলা কঠিন। পেশাদার ফুটবলেও এটা সত্য। তবে একটা বিষয় নিশ্চিত থাকতে পারেন, বার্সেলোনার কোচ টিটো ভিলানোভাকে রিয়াল মাদ্রিদের ডাগআউটে কখনোই দেখা যাবে না। ভিলানোভা নিজেই বলেছেন, ফুটবলে তিনটি কাজ তিনি কখনোই করবেন না। এর একটি হলো, কখনোই রিয়াল মাদ্রিদের কোচ হবেন না।সম্প্রতি বার্সেলোনার বার্ষিক স্মরণিকা সার ডেল বার্সা প্রকাশিত হয়েছে। তাতে ভিলানোভা নিজেকে বার্সার সমর্থক দাবি করে বলেছেন, ‘ফুটবলে তিনটি জিনিস আমি কখনোই করব না, তার একটা হলো রিয়াল মাদ্রিদকে কোচিং করানো।’ ক্যানসারের চিকিৎসা নিতে বার্সার ৪৪ বছর বয়সী কোচ এখন নিউইয়র্কে। তবে যত দূরেই থাকুন, রিয়ালের প্রতি বিরাগটা ঠিকই পরিষ্কার করে দিয়েছেন। অন্য যে দুটি কাজ ভিলানোভা কখনোই করবেন না, সে দুটি হলো—‘কখনো ম্যাচ ছেড়ে দেব না এবং ডোপিংকে প্রশ্রয় দেব না।’ ওয়েবসাইট।