যে সুখী পরিবারের কর্তা কারস্টেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কাছে হেরে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায়। তখন ছিল গ্রেগ চ্যাপেলের ‘শাসনামল’। দিন বদলে এসেছে গ্যারি কারস্টেনের যুগ। এই বিশ্বকাপে টানা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে মহেন্দ্র সিং ধোনির দল।শুধু কি বিশ্বকাপ-সাফল্য? কারস্টেনের হাত ধরে টেস্টের সিংহাসনে (র্যাঙ্কিং অনুযায়ী) আসীন ভারত। ওয়ানডে র্যাঙ্কিংয়েও তারা দুইয়ে।প্রশ্নটা স্বাভাবিক, এই চার বছরে এমন কী হলো যে দলটা আমূল বদলে গেল। প্রতিপক্ষকে চূর্ণবিচূর্ণ করে দিচ্ছেন যুবরাজ সিং, জহির খানরা। কারণ আর কিছুই নয়, একটি পারিবারিক উপলব্ধি। যে পরিবারের কর্তা গ্যারি কারস্টেন। যিনি ধোনিদের আগলে রেখেছেন সাজানো সংসারের প্রধানের মতোই। একই সুতোয় গেঁথে নিতে পেরেছেন ধোনিদের।অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচসেরা যুবরাজ তো কোচের প্রশংসায় পঞ্চমুখ, ‘গ্যারি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা যেভাবে অনুশীলন করেছি, পরস্পরের প্রতি বিশ্বাস স্থাপন করতে পেরেছি তাতে আমরা একটি দল হিসেবে গড়ে উঠেছি। এটা ঠিক একটা পরিবারের মতো।’কারস্টেন যেভাবে দলকে পরিপাটি করে রেখেছেন তাতে শুধু যুবরাজই নন, অধিনায়ক ধোনিও মুগ্ধ, ‘তিনি যেভাবে সবাইকে সামলেছেন দুর্দান্ত। আমি মনে করি, অসাধারণ কাজ করেছেন তিনি। মাঠে আমাদের পারফরম্যান্সই তার প্রমাণ। আমি মনে করি, এ রকম একজন মানুষের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ।’লিটল মাস্টার শচীন টেন্ডুলকারও গ্যারিকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘অনুশীলনে ব্যাটসম্যানদের প্রচুর শট খেলতে বাধ্য করেছেন গ্যারি। নেটে তিনি নিজেই হাজার হাজার বল করেছেন। ভারতীয় দলে আরও অনেক কর্মকর্তা আছে, কিন্তু গ্যারি খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। তাঁর নেতৃত্বে আমি খেলাটা উপভোগ করেছি। তিনি আসলেই খুব পরিশ্রম করেছেন।’কিন্তু যুবরাজ, ধোনি, টেন্ডুলকারদের এই কোচ-স্তুতি কি শুনছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা? বিশ্বকাপের পরেই যে দেশে ফিরে যেতে হবে কারস্টেনকে। চুক্তি অনুযায়ী আর সর্বোচ্চ দুটি ম্যাচে ধোনিদের সঙ্গে কাটাতে পারবেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ওপেনার। ওয়েবসাইট।