যেখানে অপ্রতিদ্বন্দ্বী রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবার লিগ শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। আর চ্যাম্পিয়নস লিগে সাফল্য-খরা তো দীর্ঘ—সর্বশেষ ইউরোপ-সেরার মুকুট পরেছিল তারা ২০০০-০১ মৌসুমে। তবে মাঠের পারফরম্যান্স যাই হোক, বিশ্বের সেরা ধনী ক্লাবের তকমাটা ধরে রেখেছে নয়বারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ীরা। টানা পঞ্চমবারের মতো শীর্ষ ধনী ক্লাব হয়েছে রিয়াল।ট্রান্সফার ফির আগের সব রেকর্ড ভেঙে গত বছর ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে নেওয়া রিয়ালের বাত্সরিক আয় দাঁড়িয়েছে ৩৪১ মিলিয়ন পাউন্ড বা ৪০১.৪ মিলিয়ন ইউরো বা ৫৪৩ মিলিয়ন ডলার। হিসাব নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলোইট বলেছে, কোনো ক্লাবের বাত্সরিক আয় চারশ মিলিয়ন ছাড়িয়ে যাওয়া এই প্রথম।শুধু প্রচার-স্বত্ব থেকেই রিয়ালের আয় ১৬১ মিলিয়ন ইউরো, যা শীর্ষ বিশে থাকা দশটি ক্লাবের মোট রাজস্বেরও বেশি। রিয়ালের পরে দুই নম্বরে আছে তাদের লিগ প্রতিদ্বন্দ্বী এফসি বার্সেলোনা। আগের বছরের তালিকায় তিনে থাকা বার্সেলোনার আয় ৩৬৫.৯ মিলিয়ন ইউরো। ৩২৭ মিলিয়ন ইউরো নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। চারে আছে জার্মানির বায়ার্ন মিউনিখ (২৮৯.৫ মিলিয়ন ইউরো)। এর পরের চারটি স্থানে আছে তিন ইংলিশ ক্লাব আর্সেনাল, লিভারপুল ও চেলসি। ওয়েবসাইট।