যেখানে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেবারিট তো নয়ই, এবারের ইউরোর ‘ডার্ক হর্স’ তালিকাতেও নেই আয়ারল্যান্ড ও ইউক্রেন। তবে একটা জায়গায় এ দুই দল কিন্তু সবচেয়ে এগিয়ে! এ দুই দলেই শুধু আছেন দেশের পক্ষে সবচেয়ে ম্যাচ খেলা ও সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১২২টি ম্যাচ খেলেছেন আইরিশ গোলকিপার শে গিভেন, আর অধিনায়ক রবি কিন করেছেন সবচেয়ে বেশি গোল (৫৩)। ইউক্রেনেও সর্বোচ্চ গোলদাতা দলের অধিনায়ক—আন্দ্রেই শেভচেঙ্কো (৪৬)। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড বায়ার্ন মিউনিখের ডিফেন্সিভ মিডফিল্ডার আনাতোলি টিমোশুকের। নিজেদের দেশের দুই সেরাকে নিয়ে মাঠে নামতে পারত স্পেনও। কিন্তু সবচেয়ে বেশি ম্যাচ খেলা ইকার ক্যাসিয়াস (১৩১) দলে থাকলেও, চোটের কারণে নেই সর্বোচ্চ গোলের মালিক ডেভিড ভিয়ার (৫১)।