প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট জয়ের সেঞ্চুরি ছুঁয়েছেন রিকি পন্টিং। তবে একটা জায়গায় কিন্তু পন্টিংয়েরও ওপরে আছেন শেন ওয়ার্ন! গলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি ছিল বিদেশের মাটিতে ৭০ টেস্টে পন্টিংয়ের ৩৮তম জয়। আর দেশের বাইরে ৭৬ টেস্টের ৪৩টি জিতেছিলেন ওয়ার্ন। এখনো খেলছেন, সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের তাই সুযোগ আছে ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার। পন্টিংয়ের পূর্বসূরি স্টিভ ওয়াহ বিদেশের মাটিতে ৭৯ টেস্ট খেলে জয়ের স্বাদ পেয়েছিলেন ৩৭টিতে। এই তালিকার সেরা দশের সাতজনই অস্ট্রেলিয়ার, তিনজন ওয়েস্ট ইন্ডিজের। এই দুই দেশের বাইরে একজনকে পাওয়া যাচ্ছে ১১ নম্বরে, বিদেশের মাটিতে ৭১ টেস্টের ২৯টি জিতেছিলেন ইনজামাম-উল-হক।