প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে বেশিবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ (৯)। সবচেয়ে বেশি ২১ বার সেমিফাইনাল খেলার কৃতিত্বও তাদের। রিয়ালের সৌজন্যে সবচেয়ে বেশি ১২ বার ইউরোপীয় ফুটবলের ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা গেছে স্পেনে। তবে একটা জায়গায় স্পেনকে পেছনে ফেলে দিয়েছে জার্মান ফুটবল ক্লাবগুলো। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে স্পেনের যেখানে সর্বোচ্চ ১২টি দল খেলেছে ইউরোপের সর্বোচ্চ এই ক্লাব প্রতিযোগিতায়, সেখানে জার্মানির খেলেছে ১৭টি ক্লাব। এই তালিকায় শীর্ষে থাকা জার্মানির পরই ইংলিশ ক্লাবগুলোর অবস্থান। মোট ১৬টি ইংলিশ ক্লাব খেলেছে ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ। ইতালি ও ফ্রান্সের দলের দলের সংখ্যা ১১ ও ৯। এবারের চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে খেলা রেঞ্জার্স ছাড়াও স্কটল্যান্ডের ৭টি ক্লাব খেলেছে এই টুর্নামেন্ট।