যেখানে এগিয়ে স্পিনাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম নাম নিয়ে আবার ফিরে গেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নামে। ২০০৬ সালের ২৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে বঙ্গোপসাগরের কূলঘেঁষা এই মাঠটি।নাম পাল্টালেও চরিত্র পাল্টায়নি মাঠের। রান তোলাটা একটু কষ্টকরই এই মাঠে। ওয়ানডেতে ওভারপ্রতি ৪.৪২ রান উঠেছে এখানে, গড়ে প্রতি ২৬.৯৬ রানে পড়েছে একটি উইকেট। আড়াই শ ছাড়ানো মাত্র ২টি দলীয় ইনিংস আছে এখানে।এখানে স্পিনারদের রেকর্ড পেসারদের চেয়ে ভালো। ৯ ম্যাচে মোট উইকেট পড়েছে ১২১টি, যার ৪৯টি নিয়েছেন পেসাররা ও ৬৮টি স্পিনাররা, বাকি ৪টি অন্যরা। বাংলাদেশের তিন বাঁহাতি স্পিনার সাকিব, রাজ্জাক ও এনামুলই নিয়েছেন ৩৪টি উইকেট। এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ও ৮টি টেস্ট ম্যাচ হয়েছে এখানে। ৯টি ওয়ানডের সব কটিতেই ছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করা দল ৩টি জয়ের বিপরীতে হেরেছে ৬টিতে। আজ বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে দিবারাত্রির ম্যাচের অভিষেক হচ্ছে এই মাঠে।