যেখানে ছিল আসল ব্যবধান
৬৩ বার্সেলোনার বল দখল। একসময় এটা ছাড়িয়ে গিয়েছিল ৭০ শতাংশ। বেশির ভাগ সময় ম্যানইউর খেলোয়াড়েরা ছুটে বেড়িয়েছেন প্রতিপক্ষের পেছনে।১৬ বার্সার নেওয়া মোট শট, যার ১২টিই ছিল লক্ষ্য বরাবর। ম্যানইউর নেওয়া ৬টি শটের মাত্র ১টিই গেছে গন্তব্যে।৩ গোল লক্ষ্য করে ইনিয়েস্তা ও মেসির শট। ম্যানইউর কেউ একটার বেশি শট নিতে পারেনি। অন্য সবকিছু বাদ দিলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল করার ক্ষেত্রেই এগিয়ে বার্সা।১২ ১২তম গোল করে রুড ফন নিস্টলরয়কে ছুঁয়েছেন মেসি। ডাচ স্ট্রাইকার ম্যানইউর হয়ে করেছিলেন গোলগুলো।০ পুরো ম্যাচে ম্যানইউ কর্নার কিক নিতে পারেনি একটিও। বার্সার কর্নার কিক ৬টি, কাজে লাগেনি একটিও।৬৬২ বার্সার ৭৭২টি পাসের ৬৬২টিই গেছে সঠিক গন্তব্যে। ম্যানইউর ৪১৯ পাসের ৩০১টি সঠিক।১২৪ বার্সা মিডফিল্ডার জাভির সঠিক পাস। ম্যানইউর সেরা রিও ফার্ডিনান্ড দিয়েছেন মাত্র ৪০টি পাস।৪৫ ইনিয়েস্তা ও বুসকেটসের মধ্যে পাসের আদান-প্রদান। ম্যানইউর পক্ষে সবচেয়ে বেশি ১৭টি পাস আদান-প্রদান হয়েছে ফার্ডিনান্ড ও গোলকিপার এডউইন ফন ডার সারের মধ্যে।১০৮ ম্যানইউর খেলোয়াড়দের ১০৪ কিলোমিটার দৌড়ের বিপরীতে বার্সার খেলোয়াড়েরা দৌড়েছেন ১০৮ কিলোমিটার।