যেখানে জার্মান-রাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বেশি, পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। চারবার ইতালি। এই তালিকার তিনে থাকা জার্মানি কিন্তু একটা ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে। সবচেয়ে বেশি ১১ বার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে তারা। এখানে দুই নম্বর দল ব্রাজিল (১০), তিন নম্বর ইতালি (৮)। বিশ্বকাপ জেতা দলগুলোর মধ্যে এর পর সবচেয়ে বেশি পাঁচবার সেমিফাইনাল খেলেছে ১৯৯৮-এর শিরোপাজয়ী ফ্রান্স। দুবার করে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা ও উরুগুয়ে সেমিফাইনাল খেলেছে চারবার। বিশ্বকাপজয়ী অন্য দল ইংল্যান্ড শেষ চারে খেলেছে মাত্র ২ বার। শিরোপার স্বাদ না পাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি, ৪ বার সেমিফাইনালে খেলেছে সুইডেন। নেদারল্যান্ড ৩ বার।