যেখানে দরকার হবে, সেখানেই খেলব: ইউনুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনুস খান ও মিসবাহ-উল-হককে মিডল অর্ডারে খেলানো নিয়ে কম বিতর্ক হয়নি। এ দুজনকে চার ও পাঁচ নম্বরে নামানো হলে পাকিস্তানকে ভুগতে হবে—বিশ্বকাপের আগে সমালোচকেরা এমনটাই বলেছেন। বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে মিডল অর্ডারেই খেলেছেন। ইউনুস ও মিসবাহ জবাবটাও দিয়েছেন পারফরম্যান্স দিয়ে । ১০৮ রানের জুটি গড়েছেন। ইউনুস করেন ৭২ রান, আর দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রানে অপরাজিত থাকেন মিসবাহ। সমালোচনার জবাব এর চেয়ে ‘মধুর’ আর কী হতে পারে!‘দলের যেখানে দরকার হবে, সেখানেই খেলব। এটাই আমার কাজ।’ কলম্বোর পি সারা ওভালে আজ দলের অনুশীলনে যেন সমালোচনার জবাবটাই আরেকবার দিলেন ইউনুস খান। এরপর সাবেক এই অধিনায়ক যোগ করেন, ‘আগে আমি তিন নম্বরে খেলেছি। দলের প্রয়োজনে এখন চার নম্বরে খেলি। দলের পরিস্থিতি অনুসারেই আমি খেলতে প্রস্তুত।’নিজের কথা বলতে গিয়ে মিসবাহর প্রসঙ্গও টেনে এনেছেন ইউনুস, ‘মিসবাহ ও আমি দলের সিনিয়র খেলোয়াড়। আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলি। দুজনের বেশ কয়েকটি ভালো জুটিও আছে। এভাবেই চালিয়ে যেতে চাই আমরা।’ ওয়েবসাইট।