যেখানে দুজনে নিরজনে...
মাঠে দুজনের গ্রীষ্ম কেটেছে দুই রকম। আন্তর্জাতিক শিরোপার শূন্যতা ঘুচেছে ক্রিস্টিয়ানো রোনালদোর, পূরণ হয়নি লিওনেল মেসির শিরোপাস্বপ্ন। কিন্তু এখানে তাঁরা মিলে গেলেন একই ‘ঘাটে’—দুজনই এখন ছুটি কাটাচ্ছেন পূর্ব স্পেনের ইবিজা দ্বীপে। এই সময়ের ফুটবলের সবচেয়ে বড় দুই বিজ্ঞাপন শুধুই কয়েকটি প্রমোদতরি দূরত্বের ‘প্রতিবেশী’। মেসি আগেই এসেছেন পরিবার নিয়ে, আর্জেন্টিনা জাতীয় দল থেকে হঠাৎ অবসরের পর একটু নির্জনে সময় কাটাতে। দুই দিন আগে পর্তুগালে ইউরো জয়ের উৎসব করে আসা রোনালদোও এসে পড়লেন ভূমধ্যসাগরের দ্বীপটিতে
ডেইলি মেইল