প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের রবার্তো বাউতিস্তার বিপক্ষে আজ জিতলেই ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে উঠে যাবেন নোভাক জেকোভিচ। আর সেটি হবে গ্র্যান্ড স্লামে তাঁর টানা ২৮তম কোয়ার্টার ফাইনাল। ২০০৯ উইম্বলডন থেকে সব গ্র্যান্ড স্লামেরই শেষ আটে খেলেছেন সার্বিয়ান এই তারকা। এ তালিকায় ৩৬টি কোয়ার্টার ফাইনাল নিয়ে সবার ওপরে চোটের কারণে এবার ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ানো রজার ফেদেরার। ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত এতগুলো কোয়ার্টার ফাইনাল খেলেছেন তিনি। ১৯৮৫ থেকে ১৯৮৯—এ সময়ে টানা ১৪টি কোয়ার্টার ফাইনাল খেলেছেন যুক্তরাষ্ট্রের ইভান লেন্ডল।
গ্র্যান্ড স্লামে টানা কোয়ার্টার ফাইনাল
৩৬ রজার ফেদেরার সুইজারল্যান্ড
২৭ নোভাক জেকোভিচ সার্বিয়া
১৪ ইভান লেন্ডল যুক্তরাষ্ট্র
১১ রাফায়েল নাদাল স্পেন
১০ পিট সাম্প্রাস যুক্তরাষ্ট্র
ডেভিড ফেরার স্পেন