যেখানে রোনালদোর চেয়েও মেসি এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক কাতালানিয়ার কাছে পোষা প্রাণীর নাম রাখার ক্ষেত্রে মেসি নামটিই বেশি পছন্দ।
অনেক কাতালানিয়ার কাছে পোষা প্রাণীর নাম রাখার ক্ষেত্রে মেসি নামটিই বেশি পছন্দ।

বিখ্যাত কারও নামের সঙ্গে মিলিয়ে নাম রাখার রীতি বহু পুরোনো। বর্তমান সময়ের ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম রাখা হয়েছিল রোনাল্ড থেকে; মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নামের সঙ্গে মিলিয়ে। আর এখন তো অনেক কিছুর নামই রাখা হয় তাঁর ডাক নামের সঙ্গে মিলিয়ে। তবে স্পেনের কাতালান রাজ্যে নাম মিলিয়ে রাখার ক্ষেত্রে লিওনেল মেসি থেকে যোজন যোজন পিছিয়ে রোনালদো! 

এক জরিপে দেখা গেছে, অনেক কাতালানিয়ার কাছে পোষা প্রাণীর নাম রাখার ক্ষেত্রে মেসি নামটিই বেশি পছন্দ। কাতালানিয়ার ভেটেরিনারি সমিতির সাম্প্রতিক সময়ের জরিপ অনুযায়ী, এ অঞ্চলে ১০ লাখ প্রাণীর মধ্যে ৭০১টি পোষা বিড়াল ও কুকুরের নাম রাখা হয়েছে ‘মেসি’। ওদিকে মাত্র ১০টি পোষা প্রাণীর নাম রাখা হয়েছে ‘রোনালদো’। মেসি-রোনালদোর পরেই অবস্থান কলম্বিয়ান পপ তারকা শাকিরার। 

কাতালানিয়াদের কাছে মেসি কতটা জনপ্রিয়, এ জরিপই তার প্রমাণ।  কারণ, সাধারণত পোষা প্রাণী সবার কাছেই খুব প্রিয়। ফলে পোষা প্রাণীর নাম মেসি রাখার অর্থই হচ্ছে প্রিয় খেলোয়াড়ের প্রতি তীব্র ভালোবাসারই প্রকাশ! রোনালদোর পিছিয়ে থাকার মূল কারণ, বার্সেলোনা তো কাতালান রাজ্যেরই ক্লাব।