যেখানে লড়াই জমেছে বেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইটা এখন অনেকটাই ম্যাড়ম্যাড়ে হয়ে পড়েছে। ১০ ম্যাচ হাতে রেখে ১২ পয়েন্ট এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড, বড় কোনো অঘটন না ঘটলে শিরোপাটা রেড ডেভিলদেরই হওয়ার কথা। কিন্তু মৌসুমের সেরা খেলোয়াড়ের নাম বলতে অন্তত দুবার ভাবতে হবে আপনাকে। রবিন ফন পার্সি, গ্যারেথ বেল, লুইস সুয়ারেজদের লড়াইটা হচ্ছে সেয়ানে সেয়ানেই। এই মৌসুমেই আর্সেনাল থেকে দুই কোটি ৪০ লাখ পাউন্ডে তাঁকে দলে ভিড়িয়েছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ওল্ড ট্রাফোর্ডে ফন পার্সি যেন গত মৌসুমের ফর্মটাকেই টেনে নিয়ে এসেছেন। প্রিমিয়ার লিগে গোল করে ফেলেছেন ১৯টি। গোল করিয়েছেনও ৮টি। ইউনাইটেড মানেই পিছিয়ে পড়েও ফিরে আসা—এই ধারণার মূল রূপকার এই ডাচ স্ট্রাইকারই। অন্তিম মুহূর্তে ম্যাচ জেতানো গোল করেছেন বেশ কয়েকটি। তবে মাস খানেক আগে হলে ফন পার্সি হয়তো অন্য দুজনের চেয়ে বেশ এগিয়েই থাকতেন। দাবিটা একটু স্তিমিত হয়ে পড়েছে তাঁর সাম্প্রতিক ছন্দপতনের কারণে। গত ৬ ম্যাচে যে গোলের দেখা পাননি ‘আরভিপি’! তবু ইউনাইটেড ২০তম শিরোপা জিতলে বর্ষসেরার ট্রফি হয়তো এ বছরও তাঁর হাতেই শোভা পাবে।লিভারপুল মানেই এখন লুইস সুয়ারেজ—কথাটার সঙ্গে দ্বিমত পোষণ করার লোক খুব বেশি পাওয়া যাবে না। অলরেডদের ১২টি জয়ের ৯টিতেই গোল করেছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। তাঁর কাঁধে সওয়ার হয়েই লিভারপুল দেখছে নিদেন ইউরোপা লিগের খেলার স্বপ্ন। টটেনহামের সঙ্গে দুই দিন আগের ম্যাচের কথাই ধরুন, সুয়ারেজের এনে দেওয়া পেনাল্টি থেকেই দলকে জেতান স্টিভেন জেরার্ড। গ্যারেথ বেল ঠিক এই দুজনের মতো প্রথাগত স্ট্রাইকার নন। টটেনহাম উইঙ্গারের অবশ্য আর যা-ই হোক, গোলে অরুচি নেই! স্ট্রাইকার না হয়েও লিগে গোল হয়ে গেছে ১৬টি। দুরন্ত গতির সঙ্গে বাঁ পায়ের গোলার মতো শটই বাকিদের চেয়ে আলাদা করেছে তাঁকে। টটেনহামের চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নটাও উজ্জ্বল তাঁর ওপর ভর করেই। ওয়েবসাইট।এঁদের মধ্য থেকেই হয়তো কেউ হাসবেন শেষ হাসি। এই মুহূর্তে একজনকে বেছে নেওয়া দুষ্করই। সাবেক লিভারপুল কোচ কেনি ডালগ্লিশই বলে দিয়েছেন আসল কথাটা, ‘সেরা খেলোয়াড়কেটি বেছে নেওয়ার সময় ভাবতে হবে সামগ্রিক অবদানের কথা। কিন্তু তিনজনই এবার অসাধারণ খেলছে। একজনকে আলাদা করাটা তাই ভীষণ কঠিন।’ তথ্যসূত্র: