যেখানে সবার ওপরে ভেনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত যুগের মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি শিরোপা হতে পারে সেরেনা উইলিয়ামসের। কিন্তু এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট খেলার রেকর্ডটি সেরেনার বোন ভেনাস উইলিয়ামসের। এবারের উইম্বলডন তাঁর ক্যারিয়ারের ৭০তম গ্র্যান্ড স্লাম। উন্মুক্ত যুগের টেনিসে ছেলে-মেয়ে মিলিয়ে এটিই সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামে খেলার রেকর্ড। ৭০টি গ্র্যান্ড স্লাম খেলে পুরুষদের প্রতিযোগীদের মধ্যে সবার ওপরে রজার ফেদেরার।