যেখানে সবার ওপরে লেন্ডল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজার ফেদেরারের ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড টেনিসের খোঁজখবর রাখেন এমন সবারই জানা। কিন্তু এতগুলো শিরোপা জয়ের পাশাপাশি কতগুলো গ্র্যান্ড স্লামের ফাইনাল হেরেছেন তিনি? উত্তর—১০টি। পুরুষ টেনিসে গ্র্যান্ড স্লামের ফাইনালে সবচেয়ে বেশি হারের ‘রেকর্ড’ অবশ্য এটি নয়। ঘাসের কোর্ট উইম্বলডনে কখনো শিরোপা জিততে না পারা ইভান লেন্ডল হেরেছেন সবচেয়ে বেশি ১১টি ফাইনাল। ৮টি গ্র্যান্ড স্লামজয়ী লেন্ডল দুবার করে হেরেছেন অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালে। ৫ বার ইউএস ওপেনে। ফেদেরারের ১০টি ফাইনাল হারের ৪টি ফ্রেঞ্চ ওপেনে। উইম্বলডন ফাইনালে হেরেছেন ৩ বার, ২ বার ইউএস ওপেনে আর একবার অস্ট্রেলিয়ান ওপেনে। তবে ফাইনালে সাফল্যের হার সবচেয়ে কম অ্যান্ডি মারের। ২টি শিরোপা জিতেছেন ব্রিটিশ মারে, হেরেছেন ৮টি ফাইনাল!