যেন আফ্রিকার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ। প্রায় সবার হাতে ভুভুজেলা, যাদের হাতে নেই তারা চির‌্যাকার করছে গলা ফাটিয়ে। গাড়িগুলোও সমানে বাজিয়ে যাচ্ছে হর্ন। রোববার বিকেলে আক্রা শহরের চেহারা ছিল এমনটাই। ঘানার জয়ে দেশের রাজধানী শহরের চেহারা এমনটাই হওয়ার কথা। তবে শুধু আক্রা বা ঘানা নয়, রোববার বিকেলে এমন দৃশ্য দেখা গেছে, জোহানেসবার্গ বা কেপটাউনের রাস্তাতেও। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যেমন আফ্রিকার বিশ্বকাপ, তেমনি ঘানার জয়কেও গোটা আফ্রিকা দেখছে আফ্রিকার জয় হিসেবে।এগিয়ে গিয়েও বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিকেরা জিততে পারেনি। কিন্তু ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ফ্রান্স, রুমানিয়ার গ্রুপ থেকে সেরা হওয়া সার্বিয়ার বিপক্ষে ঘানার জয়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে পুরো আফ্রিকাতেই। ম্যাচের সময় স্টেডিয়ামেও স্বাগতিকেরা অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে ঘানাকে। ৮৫ মিনিটে যার পেনাল্টি গোলে জয় এসেছে, সেই আসামোয়া গায়ান জয় উর‌্যাসর্গ করেছেন আফ্রিকাকে, ‘এই প্রথম আফ্রিকায় বিশ্বকাপ হচ্ছে, পুরো আফ্রিকা আজ এক হয়ে গেছে। প্রত্যেক আফ্রিকান আজ (পরশু) আমাদের পেছনে ছিল, আমি সবাইকে স্যালুট করছি। আমরা এই ম্যাচ জিতেছি প্রতিটি আফ্রিকানের জন্য।দলের মিডফিল্ডার আন্দ্রে আইয়ির প্রতিক্রিয়াটাও একই রকম, ‘এটা আফ্রিকার জন্য একটা দারুণ মুহূর্ত। এটা শুধু একটা দলের জয় নয়, একটা মহাদেশের জয়। আমরা দেখিয়েছি যে সবাইকে আমরা হারাতে পারি।’ প্রিটোরিয়ায় গায়ান-আইয়িরা যখন এই প্রতিক্রিয়া জানাচ্ছেন, তখন তাঁর শহর আক্রার এক ট্যাক্সি ড্রাইভার কোজো মেনসাহ স্রেফ এই একটা জয়ে সন্তুষ্ট থাকতে চান না, ‘এই জয় শুধু ঘানার নয়, এই জয় পুরো আফ্রিকা মহাদেশের। পুরো মহাদেশই বিশ্বকাপ জয়ের জন্য ক্ষুধার্ত হয়ে আছে।’ ঘানার এই জয়ে সবচেয়ে বেশি যে প্রাপ্তিটা হয়েছে তা হলো আত্মবিশ্বাস। ইউরোপের অন্যতম শক্তিশালী ডিফেন্সের বিপক্ষে জয়ের পর এখন অনেক দূর যাওযার আশা করছে ‘ব্লাক স্টার’রা। গত বিশ্বকাপেও একমাত্র আফ্রিকান দেশ হিসেবে শেষ ষোলোতে উঠেছিল ঘানা। সার্বিয়ার বিপক্ষে এই জয়ের পর এবারও দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ সুগম হয়েছে। শুধু নিজেদের জন্যই নয়, ঘানার জয় আত্মবিশ্বাস জুগিয়েছে অন্য আফ্রিকান দেশগুলোকেও। দলের মূল খেলোয়াড় মাইকেল এসিয়েনকে ছাড়াই যদি ঘানা জিততে পারে, তাহলে আমরাও পারব—ক্যামেরুন, আইভরিকোস্ট শিবিরেও এমন আত্মবিশ্বাসের ঢেউ লেগেছে। ঘানার মতো তারাও যদি জয়ের রাস্তা খুঁজে পায়, তাহলে নিশ্চিতভাবেই রঙিন হবে আফ্রিকার বিশ্বকাপ। ওয়েবসাইট।