যেন প্রতিশোধই নিল শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ রাসেল ২: ০ ফরাশগঞ্জফেনী সকার ৩: ০ চট্ট. মোহামেডানমাত্র পাঁচ দিনের মধ্যেই আকাশ থেকে মাটিতে নামল ফরাশগঞ্জ। শেখ রাসেলকে সাডেন ডেথে হারিয়ে স্বাধীনতা কাপ ঘরে তোলা পুরান ঢাকার দলটি গত কয়েকদিন আকাশে উড়ছিল। কিন্তু রূপকথার পর মুদ্রার উল্টো পিঠটা ফরাশগঞ্জকে দেখাল সেই শেখ রাসেলই। মুদ্রার যে অংশটায় লেখা রয়েছে, ‘ফিরে এসো আপন ভুবনে।’রাশিয়ান স্ট্রাইকার ভিক্টর এডওয়ার্ডের জোড়া গোলে শেখ রাসেল এই জয়টা দেখার জন্য স্টেডিয়ামে অবশ্য লোক ছিল না। স্বাধীনতা কাপের ফাইনালে যে ফরাশগঞ্জকে উচ্ছ্বাসে ভাসতে দেখেছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, কাল সেখানেই দলটির বিনা লড়াইয়ে হলো আত্মসমর্পণ।পাঁচজন নিয়মিত খেলোয়াড় ছিলেন না নানা সমস্যায়। কিন্তু আবাহনী, শেখ জামালের মতো বড় শক্তিকে বিদায় করে দেওয়া সেই ফরাশগঞ্জকে বাংলাদেশ লিগের মঞ্চে আর খুঁজে পাওনা যায়নি। লিগের প্রথম পর্বে ফরাশগঞ্জকে ১-০ গোলে হারিয়েছিল শেখ রাসেল। তবে কাল ফিরতি পর্বের ম্যাচে রাসেলের জয়টা ২-০ না হয়ে আরও বড়ই হওয়া উচিত ছিল। ২৪ মিনিটে পেনাল্টি থেকে এবং ৪৫ মিনিটে আলতো টোকায় দ্বিতীয় গোলটি করে এদিন প্রথমার্ধেই ম্যাচটা রাসেলের পকেটে পুরে ফেলেন ৩০ বছর বয়সী রুশ স্ট্রাইকার ভিক্টর এডওয়ার্ড। এডওয়ার্ড আগের তিন ম্যাচে করেছিলেন ৩ গোল। কালকের দুটিসহ চার ম্যাচে তাঁর গোল হলো পাঁচটি।বছর পাঁচেক পর বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ফিরে গোল পেতে থাকায় বেশ খুশি দুই সন্তানের জনক। ব্রাদার্সে দুই মৌসুম খেলে যাওয়ার পর মাঝখানে মরক্কো ও রাশিয়ার প্রথম বিভাগে খেলেছেন। বাংলাদেশের ফুটবলে এই পাঁচ বছরে কী পরিবর্তন দেখলেন রুশ স্ট্রাইকার?‘আগের চেয়ে এখন প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়েছে। এই ব্যাপারটা খুবই ভালো লাগছে’—এডওয়ার্ডের উত্তর।‘লিগে লক্ষ্য কী? হেসে ছোট্ট জবাব, ‘যত পারি গোল করে যেতে চাই।’ এডওয়ার্ড গোল পাওয়া মানে রাসেলকে গোলের জন্য চিন্তায় পড়তে হবে না। কিন্তু প্রতিদ্বন্দ্বী দলগুলোর কপালে পড়বে ভাঁজ।শেখ রাসেলের পয়েন্ট হলো ১২ ম্যাচে ২২। অবস্থান চতুর্থ। সমান ম্যাচে মাত্র ৯ পয়েন্ট ফরাশগঞ্জের। ইকোচুকুর হ্যাটট্রিক: রোলান্ড ইকোচুকুর হ্যাটট্রিকে কাল বড় জয় পেল ফেনী সকার। চট্টগ্রাম মোহামেডানকে তাদেরই ভেন্যু কক্সবাজার স্টেডিয়ামে উড়িয়ে দেওয়া এই জয়টা সরকারের জন্য বড় প্রাপ্তি। ৪৭, ৭২, ৮৩ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকারের দেওয়া গোলেই স্কোরলাইনটা ৩-০ থাকে। ১২ ম্যাচে সকারের পয়েন্ট ৯। চট্টগ্রাম মোহামেডানের পয়েন্ট ১০।আজকের খেলা: রহমতগঞ্জ-আরামবাগ (৫টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।