যেমন নাদাল তেমন সেরেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেঞ্চ ওপেন জিতেছেন একসঙ্গে। পরে উইম্বলডনে গিয়ে দুজনেই ব্যর্থ। রাফায়েল নাদাল হেরে যান প্রথম রাউন্ডেই। সেরেনা উইলিয়ামস চতুর্থ রাউন্ডে। ওই হতাশাকে পেছনে ফেলে দুজনের দৃষ্টিই ইউএস ওপেনে। ২৬ আগস্ট শুরু বছরের শেষ গ্র্যান্ড স্লামের জন্য আত্মবিশ্বাসটাও বাড়িয়ে নিলেন তাঁরা। পরশু নাদালের পাশাপাশি রজার্স কাপের শিরোপা জিতেছেন সেরেনাও। ছেলেদের ফাইনালে নাদাল ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন কানাডার মিলোস রাওনিচকে। মেয়েদের ফাইনালে সেরেনা ৬-২, ৬-০ গেমে জিতেছেন রোমানিয়ার সোরানা কারস্তেয়ার বিপক্ষে। দুজনেরই এটা এ বছরে অষ্টম শিরোপা। এই সাফল্যে র্যাঙ্কিংয়ে চার থেকে তিনে উঠে এসেছেন নাদাল। রয়টার্স।