যৌন কেলেঙ্কারির ‘ঘটনায়’ মামলা করবেন রুনি
২০১০ সালের ৬ সেপ্টেম্বর। এ দিন ওয়েইন রুনির যৌন কেলেঙ্কারি ফাঁস করে ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড। এই কেলেঙ্কারির কারণে সংসার ভাঙতে চলেছিল ইংল্যান্ডের এই তারকা ফুটবলারের। এত দিন পর আবারও ঘটনাটি খবরের শিরোনাম হওয়ার কারণ—ট্যাবলয়েডটির বিরুদ্ধে মামলা করতে চলেছেন রুনি।রুনির অভিযোগ, খবর প্রকাশের আগে তাঁর মোবাইল ফোনে আড়ি পেতেছিল নিউজ অব দ্য ওয়ার্ল্ড। ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠার কারণেই গত রোববার বন্ধ হয়ে যায় যুক্তরাজ্যের ১৬৮ বছরের পুরোনো এই ট্যাবলয়েড।রুনির ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে আইনি সহায়তাদানকারী সংস্থা হিল ডিকিনসন ঘোষণা দিয়েছে, এ ঘটনায় রুনি ও তাঁর এজেন্ট ট্যাবলয়েডটির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করবে।নিউজ অব দ্য ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছিল, ২০০৯ সালে স্ত্রী কলিন অন্তঃসত্ত্বা থাকার সময় যৌনকর্মীদের সঙ্গে সম্পর্ক ছিল রুনির। জেনি থমসন নামের ২১ বছর বয়সী এক যৌনকর্মী স্বীকার করেন, একটি পাঁচ তারকা হোটেলে কয়েক মাস ধরে রুনির সঙ্গে তাঁর যৌন সম্পর্ক চলে। রুনির সঙ্গে ইংল্যান্ড দলের পার্টিতেও অংশ নেন তিনি। দলের কয়েকজন ফুটবলারও তাঁদের এই মেলামেশা দেখেছেন।জেনি বলেন, ‘পরিচয়ের এক সপ্তাহ পর একটি পাঁচ তারকা হোটেলে রুনির সঙ্গে আমি ও আমার বান্ধবী দেখা করি।’ সেখানে গেলে রুনি বলেন, ‘একসঙ্গে দুজনের সঙ্গে মিলিত হতে চান তিনি। আমরা তাঁর কথা মেনে নিই। এ দিনের পর আমার বান্ধবীর সঙ্গে আর দেখা হয়নি রুনির। কিন্তু কিছুদিনের মধ্যে আবারও একই জায়গায় মিলিত হই আমরা। এভাবে চলতে থাকে কয়েক মাস।’ ওয়েবসাইট।