প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতবারের উইম্বলডনজয়ী তিনি। কিন্তু নিয়ম-কানুনের বেলায় রজার ফেদেরারের জন্যও কোনো ছাড় নেই। ক্রীড়াসামগ্রী নির্মাতা নাইকির দূত তিনি। তাদের দেওয়া জুতা পরেই খেলতে নেমেছিলেন উইম্বলডনের প্রথম রাউন্ডে। কিন্তু মন্দ কপাল, জুতার তলা যে কমলা রঙের! অল-ইংল্যান্ড ক্লাবের নিয়মানুযায়ী সাদা ছাড়া অন্য কোনো রঙের কিছু পরে খেলা যাবে না উইম্বলডনে। ফেদেরারকে তাই স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, পরের ম্যাচ থেকে আর ওই জুতা চলবে না। ইচ্ছে না থাকলেও নির্দেশটা মেনে নিতে হচ্ছে সুইস তারকাকে।
অল-ইংল্যান্ড ক্লাবের তিনিও যে একজন সদস্য। এএফপি।