রংপুর রাইডার্সের বড় সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুর রহমানের দুর্দান্ত ব্যাটের ওপর ভর করে খুলনায় বরিশাল বার্নার্সের বিপক্ষে বড় সংগ্রহ গড়ে তুলেছে রংপুর রাইডার্স। বিপিএলে নবাগত এই দলটি নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে জমা করেছে ১৭৪ রান। শামসুর রহমানের ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৬৬ রানের এক দারুণ ইনিংস।টসে জিতে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও শামসুর রহমান প্রথম থেকেই চড়াও হন বরিশালের বোলারদের ওপর। বরিশালের শফিউল ইসলাম, কবির আলী, আজহার মাহমুদ ও নাজমুল ইসলামের বলগুলোকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের চারদিকে আছড়ে ফেলে খুব দ্রুতই তারা ঘোরাতে থাকেন স্কোরবোর্ডের চাকা। শামসুর রহমান ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪০ বলে ৬৬ রান করে আউট হন ইলিয়াস সানির বলে শুভাগত হোমের হাতে ক্যাচ তুলে দিয়ে। এর আগে, ইমরুল কায়েস ২৭ বলে ২৯ রান করে অলোক কাপালির বলে ইলিয়াস সানির হাতে ধরা পড়েন। ইলিয়াস সানি এরপর আবার শুভাগত হোমের সহায়তায় ফেরান নাসির হোসেনকে। নাসির আউট হন ১৭ রান করে।ইনিংসের শেষ দিকে নেইল ও’ব্রেইন ও ক্যাসেরন বোরগাস যথাক্রমে ২৭ (১৯) ও ২৪ (১৮) রান করে রংপুর রাইডার্সের সংগ্রহকে নিয়ে যান দারুণ উচ্চতায়। বরিশাল বার্নার্সের সেরা বোলার ছিলেন বামহাতি স্পিনার ইলিয়াস সানি। তিনি তাঁর নির্ধারিত কোটায় ২৪ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট। অলোক কাপালির সংগ্রহ এক উইকেট।