রইল বাকি ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক দলটা ছিল ৩০ জনের। তবে অনুশীলন শুরু করার আগেই সেটাকে ২৬ জনে নামিয়ে আনলেন আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে পরশু জানানো হয়েছে, দল থেকে বাদ পড়েছেন গেটাফের ডিফেন্ডার লিসান্দ্রো লোপেজ, রিভারপ্লেটের গ্যাব্রিয়েল মার্কাদো, কাতানিয়ার মিডফিল্ডার ফ্যাবিয়ান রিনাউদো ও ভের্ডার ব্রেমেনের স্ট্রাইকার ফ্রাঙ্কো ডি সান্তো। আগামী সোমবার এজেইজাতে বিশ্বকাপের অনুশীলন শুরু করবে আর্জেন্টিনা। ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করতে ২ জুন পর্যন্ত সময় পাবেন সব দেশের কোচ। ‘এফ’ গ্রুপে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচটি খেলবে ১৫ জুন, বসনিয়ার বিপক্ষে। গ্রুপের অন্য দুটি দল ইরান ও নাইজেরিয়া। ওয়েবসাইট।