রউফের অস্বীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তবে ৫৭ বছর বয়সী এই আম্পায়ার জোর দিয়েই বলেছেন, কোনো ধরনের অন্যায়ের সঙ্গে তিনি জড়িত নন, ‘আমি বেশ দৃঢ়ভাবেই ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, উপহার নেওয়া (বাজিকরদের কাছ থেকে) ও যেকোনো ধরনের অবৈধ অর্থের অভিযোগ অস্বীকার করছি। আমি শুধু আইসিসির আকসুর কাছে জবাবদিহি করতে বাধ্য। আর তারা যদি কোনো তদন্ত করে, তবে আমি খুশিমনে তাদের সঙ্গে কথা বলব।’
চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরিয়ে দেওয়াটা নিজের জন্য ভালো হয়েছে বলেই মনে করেন রউফ, ‘এই অভিযোগের মধ্যে নিজের দায়িত্ব (আম্পায়ারিং) পালন করতে গিয়ে মনোযোগ হারাতে পারতাম। তারা শুধু আমাকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে প্রত্যাহার করেছে, আমাকে চাকরিচ্যুত করেনি। আমার ও ক্রিকেট দুইয়েরই ভালোর জন্য আমার সম্মতিক্রমেই এই সিদ্ধান্ত তারা নিয়েছে।’ এএফপি, ওয়েবসাইট।