প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলে স্পট ফিক্সিংয়ে সন্দেহভাজনদের একজন আসাদ রউফ। মুম্বাই পুলিশের অভিযোগপত্রে আছে পাকিস্তানি আম্পায়ার। সে জন্যই মুম্বাইয়ের ত্রিসীমানাতেও যাচ্ছেন না। মুখে তো আর সেটা স্বীকার করা যায় না। শুধু বলেছেন, ‘ভারতের আদালতের ওপর আমার পূর্ণ আস্থা আছে। কিন্তু মুম্বাই পুলিশের ওপর নেই। এখনকার পরিস্থিতিতে ভারতে যাওয়ার মতো অবস্থা নেই আমার।’ রউফের ব্যাগ থেকে দামি ঘড়িসহ বেশ কিছু জিনিস জব্দ করেছিল মুম্বাই পুলিশ। তাদের সন্দেহ, এটা জুয়াড়িদের উপঢৌকন। কিন্তু রউফ অভিযোগটা অস্বীকারই করে আসছেন বরাবর। সে যাই হোক, ভয় যে পেয়েছেন সেটা তো বোঝাই যাচ্ছে! ওয়েবসাইট।