রকিবুলের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১-১২-১৩, মহাকালের পঞ্জিকায় অনন্য এই তারিখটা স্মরণীয় করে রাখছেন রকিবুল হাসান। আজই জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান। বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে এ বছর যেন ধুম পড়েছে বিয়ের। কদিন আগেই নতুন ইনিংস শুরুর ঘোষণা দিয়েছেন অধিনায়ক মুশফিকুর। বিবাহোত্তর সংবর্ধনা হয়ে গেল মার্শাল আইয়ুবের। এবার রকিবুলও বসছেন বিয়ের পিঁড়িতে। কনে মাহমুদা জান্নাত সোনিয়া, পড়েন স্নাতক প্রথম বর্ষে, রকিবুলদের প্রতিবেশী। আজই জামালপুরের দেওয়ানপাড়ায় রকিবুলের নিজের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তবে অনুষ্ঠানটা হচ্ছে একেবারেই পারিবারিক আবহে।