রক্ষণশীলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা বিশ্বকাপের ড্র যাঁরা দেখেছেন তাঁদের নিশ্চয়ই মনে আছে ফার্নেন্দা লিমাকে। চোখ ধাঁধানো সৌন্দর্যে সেদিন অনেকটা আলোই নিজের দিকে টেনে নিয়েছিলেন ব্রাজিলিয়ান মডেল। কিন্তু সেদিনের লাস্যময়ী লিমাকে দেখে যাঁরা মজে গিয়েছিলেন তাঁদের একটু হতাশ হতে হবে। ব্যালন ডি’অরের অনুষ্ঠানে লিমা আসবেন ঠিকই, তবে আগের মতো খুল্লামখুল্লা হয়ে নয়, পোশাকটা একটু রাখঢাক করেই আসবেন। কিন্তু হঠাৎ করেই কেন লিমার এমন সিদ্ধান্ত? ড্রয়ের পর লিমার পোশাকের ব্যাপারে ফিফার কাছে আপত্তি জানিয়েছিল ইরান। অনুষ্ঠানের কিছু অংশ কাটছাঁট করে দেখানো হয়েছে দেশটিতে। লিমা পরে ইরানের কাছে ক্ষমাও চেয়েছেন সে জন্য। ওয়েবসাইট।