রডিকে শেষ বার্ডিচ-জাদু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ রাউন্ডে এক নম্বর বাছাই রজার ফেদেরারকে হারিয়ে শুরু করেছিলেন ‘দৈত্য বধ’। এর পর ফার্নান্দো ভার্দাস্কো ও রবিন সোদারলিংকে হারিয়ে উঠে এসেছিলেন মায়ামি এটিপি মাস্টার্সের ফাইনালে। টমাস বার্ডিচের এই স্বপ্নযাত্রাটা রূপকথায় পরিণত হতে পারত শিরোপাটা জিতলে। সেটা হতে দিলেন না অ্যান্ডি রডিক।রোববার ফাইনালে ৭-৫, ৬-৪ গেমে বার্ডিচকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতে নিলেন রডিক। প্রথম জিতেছিলেন ২০০৪ সালে। রডিক তো খুশি হবেনই, রানারআপ হয়েও বার্ডিচ খুব অখুশি নন, ‘হ্যাঁ, আজ জিততে পারলে হয়তো আরও খুশি হতাম। তবে সেটি না হলেও গত দুই সপ্তাহে আমি কয়েকটা খুবই ভালো ম্যাচ খেলেছি।’ এএফপি।