রত্নসির দ্বিমুকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্ট শেষ। সঞ্চালক একে একে চ্যাম্পিয়ন ও রানারআপদের নাম ঘোষণা করছেন। সবাই হাসিমুখে পুরস্কার নিলেন। কিন্তু মহিলা দ্বৈতে বাংলাদেশের রানার্সআপ জুটি রেহানা পারভীন ও নিগার সুলতানার মুখে হাসি ছিল না। কোনো ম্যাচ না খেলেও আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজের ফাইনালে ওঠা দুই শাটলার কাল পাত্তাই পাননি না শ্রীলঙ্কার আচিনিনিমেশিখা রত্নসির ও উপুলি সামান্থিকার কাছে। রেহানা-নিগার জুটি হেরেছে ২১-৭, ২১-১১ পয়েন্টে। ওয়াকওভার-কাণ্ডে কলঙ্কিত পুরো টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি বলতে এই একটি পদক!পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন ইন্দোনেশিয়ার ধর্ম আলরি গুনা। ফাইনালে কাল তিনি হারিয়েছেন ইতালির রোজারিও মাদালোনিকে। দ্বৈতে ভারতের কোনা তরুণ-অরুণ বিষ্ণু জুটি হারিয়েছেন ভিয়েতনামের বাং দুক বুই-মান থাং দাও জুটিকে। মেয়েদের বিভাগে দ্বিমুকুট জিতেছেন শ্রীলঙ্কার রত্নসির। এককে ভিয়েতনামের থু হুভেন লিকে হারানোর পর দ্বৈতে উপুলির সঙ্গে জুটি গড়ে হারিয়েছেন বাংলাদেশের রেহানা ও নিগারকে।ঢাকা উডেনফ্লোর জিমনেসিয়ামে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি রুবাবা দৌলা।