রদ্রিগেজের ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামেস রদ্রিগেজ
হামেস রদ্রিগেজ

বিশ্বকাপের মতো বড় মঞ্চে আলো ছড়িয়েছেন মাত্র পাঁচ ম্যাচ খেলেই। ৬ গোল করে গোল্ডেন বুটের তালিকায় সবার ওপরে আছেন। কলম্বিয়ান স্ট্রাইকার হামেস রদ্রিগেজকে নিয়ে ইউরোপের ক্লাবগুলোও হয়তো এরই মধ্যে নতুন করে ভাবতে শুরু করে দিয়েছে। গত মৌসুমে ৪৫ মিলিয়ন ইউরোতে খেলেছেন মোনাকোতে। এরই মধ্যে গুঞ্জন, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদও আগ্রহ দেখিয়েছে ২২ বছর বয়সী রদ্রিগেজে। কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানা যায়নি। এ মুহূর্তে বিশ্বকাপের ছুটি কাটানো রদ্রিগেজও যেন অপেক্ষাতেই আছেন কখন ডাক আসবে প্রিয় ক্লাব থেকে, ‘আমি মোনাকোতে খুবই ভালো আছি। তবে অবশ্যই আমি চোখ বন্ধ করে রিয়াল মাদ্রিদে যেতে চাইব।’ গোলডটকম।