রনদিভের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই টেস্টে খেলতে পারেননি। তবে পরশু রোজ বোলের একাদশে থাকাটা মনে হয় নিশ্চিত করে ফেললেন সুরাজ রনদিভ। এসেক্সের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে তিলকরত্নে দিলশানের জায়গায় দলে ঢোকাটাও নিশ্চিত করেছেন লাহিরু থিরিমান্নে। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৩৭ করে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। রায়ান টেন ডেসকাটের ১৬৪ রানে এসেক্স করে ৩৫১। কাল দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৩ উইকেটে ৩৮ করার পর বৃষ্টিতে ড্র হয়ে যায় ম্যাচ। ওয়েবসাইট।