রনির সেঞ্চুরি নিয়েও দলের ২৫১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরি পেলেন রনি তালুকদার। তার পরও জিপি-বিসিবি একাডেমি দলের প্রথম ইনিংস শেষ হলো ২৫১ রানে। রনির সেঞ্চুরি তো আছেই, তার সঙ্গে তানভির হায়দারের অপরাজিত ৬৯ রানের কল্যাণেই মূলত আড়াই শ পেরোয় জিপি-বিসিবি। তাদের চেয়ে ১২০ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা একাডেমি। ২ উইকেটে ৭৫ রান তুলে কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার দিনের ম্যাচে সফরকারীরা প্রথম ইনিংসে অলআউট হয় ৩৭১ রানে।আগের দিন ১৫ রানে নাদিমউদ্দিনের উইকেট হারানো জিপি-বিসিবি কাল আর ৫৮ রান তুলতেই হারিয়ে বসে ৬ উইকেট। এর পর সপ্তম উইকেটে রনি-তানভির জুটিতে স্বাগতিক দল যোগ করে ১৩৩ রান। হ্যালির বলে মিলারের হাতে ক্যাচ দেওয়ার আগে ১১৪ বলে ১৭টি চার ও ২ ছক্কায় ১০৪ রান করেন রনি। তানভির ১২৬ বলে ৬টি ছক্কা ও ১টি চারে করেন ৬৯।সংক্ষিপ্ত স্কোর: জিপি-বিসিবি: ৬৭.১ ওভারে ২৫১ (রনি ১০৪, তানভির ৬৯*, মিঠুন ২০; পিয়েনার ৩/৪৭, মহারাজ ৩/৪৮, ভ্যালি ৩/১৯, ফন জিল ১/৬৯)। দক্ষিণ আফ্রিকা একাডেমি: ৩৭১ ও ৩২ ওভারে ৭৫/২ (বডিবি ব্যাটিং ৩২, জনডো ২১; সাকলাইন ১/১৮)।