রবলেসের চোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের কারণে অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বিশ্ব রেকর্ডধারী হার্ডলার কিউবার ড্যারেন রবলেসের আসন্ন বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া হচ্ছে না। রবলেস অনুশীলনের সময় হার্ডলসের সঙ্গে ধাক্কা লেগে আঘাত পেয়েছেন। কিউবান অ্যাথলেটিকসের প্রধান অরেলিও রোমেরো জানিয়েছেন রবলেসের চোটের খবর, ‘তাঁর ইনজুরির অবস্থা আরও খারাপ হতে পারে। তাই আমরা তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না।’ ৯ থেকে ১১ মার্চ তুরস্কে হবে বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ। রয়টার্স।