রবিনহোর জন্মদিনের 'উপহার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জানুয়ারি ৩৩ বছরে পা রাখবেন রবিনহো। তবে সে জন্মদিনের আগেই পরশু বড় ‘উপহার’টি পেয়ে গেলেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড। বিমান দুর্ঘটনায় নিহত শাপেকোয়েনস ফুটবলারদের পরিবারের সাহায্যার্থে ২৫ জানুয়ারি রিও ডি জেনিরোয় কলম্বিয়ার বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে ব্রাজিল। প্রায় এক বছর পর সে ম্যাচটির জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন অ্যাটলেটিকো মিনেইরোর এই ফরোয়ার্ড। রয়টার্স।