রবিনহো মিলানেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিনহো
রবিনহো

নেইমার, অস্কারদের দ্যুতিতে এখন ম্রিয়মাণ হয়ে পড়েছেন। অথচ গত বিশ্বকাপেও খেলেছিলেন প্রথম একাদশে। রবিনহো এখন আন্তর্জাতিক ফুটবল তো বটেই, ক্লাবেও বিস্মৃতপ্রায় এক নাম। গত জানুয়ারিতে সান্তোসে যাবেন বলে জানিয়েছিলেন এই ২৯ বছর বয়সী স্ট্রাইকার। এসি মিলানের সঙ্গে চুক্তিটা ছিল ২০১৪ পর্যন্ত। তবে আপাতত ব্রাজিলে ফিরছেন না, থেকে যাচ্ছেন ইতালিতেই। মিলানের সঙ্গে ২০১৬ পর্যন্ত নতুন চুক্তি সই করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। মিলানের ওয়েবসাইট জানিয়েছে এই খবর। রয়টার্স।