রবিনহোর ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিনহোর আজ আবেগের দিন। ২০০৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এই প্রথম বার্নাব্যু যাচ্ছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। পুরোনো ক্লাবের সঙ্গে দেখা হয়ে যাওয়া কিংবা পুরোনো ঠিকানায় ফেরার গল্প ইউরোপের ফুটবলে প্রায়ই শোনা যায়। কারও অল্প সময়ের মধ্যে মুখোমুখি হতে হয় পুরোনো ক্লাবের। কারও আবেগের সেই দিন আসে একটু দেরিতে। রবিনহোর বেলায় সেটা একটু দেরিতেই এল। রিয়াল থেকে ম্যানচেস্টার সিটিতে গিয়েছিলেন। ভিন্ন লিগের এই ক্লাব দুটির একমাত্র ইউরোপিয়ান প্রতিযোগিতাতেই দেখা হওয়া সম্ভব। কিন্তু রবিনহোর দুই বছরে ম্যান সিটি ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারেনি। এর পর ম্যান সিটি ছেড়ে এ মৌসুমেই এসি মিলানে নাম লিখিয়েছেন রবিনহো। আজ বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগে দেখা হচ্ছে রিয়াল-মিলানের। দেখা হচ্ছে রিয়াল-রবিনহোরও। পুরোনো ক্লাবের সঙ্গে দেখা হচ্ছে বলে আবেগ কি তাঁকে ছুঁয়ে যাবে না? কিন্তু পেশাদার রবিনহোর কথায় অন্তত সেই আবেগ প্রকাশ পাচ্ছে না, ‘আমি আজ গোল করতে চাই, চাই জিততে।’