রয়েসেরড্রাইভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোই বিপদে পড়েছেন মার্কো রয়েস। লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে চার লাখ পাউন্ডের বেশি জরিমানা দিতে হচ্ছে তাঁকে। সবচেয়ে বড় যে বিপদটা হলো, আপাতত গাড়ি চালাতে পারছেন না ডর্টমুন্ড উইঙ্গার। তবে রয়েসের ভাগ্যটা ভালোই বলতে হবে, মেঘ না চাইতেই বৃষ্টি পাচ্ছেন। জার্মান মডেল জর্ডান কারভের ঘোষণা দিয়েছেন রয়েস চাইলে তাঁর গাড়িচালক হতে তিনি রাজি! তবে দুটি শর্তের যেকোনো একটি রয়েসকে পূরণ করতে হবে। হয় তাঁকে ভালোবাসতে হবে নতুবা ডর্টমুন্ড ছেড়ে পাড়ি জমাতে হবে বায়ার্নে। ডর্টমুন্ড সমর্থকেরা হয়তো রয়েসকে প্রথম শর্তটাই বেছে নিতে বলবে! রয়েস কি সুন্দরী গাড়িচালকের হাতছানি উপেক্ষা করতে পারবেন? মেইল অনলাইন।