রশিদের বিকল্প চেয়েছে বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুটবলে বিদেশিদের স্বাস্থ্য পরীক্ষার ওপর বাফুফে জোর দিয়ে আসছে অনেক দিন ধরেই। কিন্তু ক্লাবগুলো তা গুরুত্ব দেয়নি। তবে এবার মনে হচ্ছে এটিকে আর পাশ কাটানোর সুযোগ নেই।বিজেএমসি জানিয়েছে, তাদের নাইজেরিয়ান ফুটবলার আজাগুন আবদুর রশিদের এইচআইভি ধরা পড়েছে। গত ৬ নভেম্বর দিলি্লর এইডস সেন্টারে চিকিৎসক প্রদীপ সেনের তত্ত্বাবধানে এক পরীক্ষায় এটা ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে রশিদের বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দিতে বাফুফেকে অনুরোধ করেছে বিজেএমসি।বাফুফে সদ্ধিান্ত নেওয়ার আগে আজ আবার রশিদের স্বাস্থ্য পরীক্ষা করাতে চায়। যদি রশিদের শরীরে এইচআইভির অসি্তত্ব সত্যিই পাওয়া যায়, তাহলে তঁাকে দেশে ফেরত পাঠানো হবে। তখন বিজেএমসির অবেদন গ্রহণ করে নতুন একজন খেলোয়াড় নিতে অনুমতি দেওয়া হতে পারে। চূড়ান্ত সদ্ধিান্ত দেবে লিগ কমিটি। বাংলাদেশ লিগের বাইলজ অনুযায়ী, খেলোয়াড় নিবন্ধনের শেষ দিনে সব দলকেই তাদের প্রতিটি খেলোয়াড়ের ১২ ধরনের মেডিকেল রিপোর্ট জমা দিতে হয়। ক্লাবগুলো এতে সাড়া খুব কমই দিয়েছে। এমনকি রশিদের মেডিকেল রিপোর্টও পায়নি বাফুফে।বাংলাদেশের ক্লাবগুলো বিদেশি খেলোয়াড় আনে কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই। রশিদের এ ঘটনার পর হয়তো ক্লাবগুলোর টনক নড়বে।